যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে স্টোর বন্ধ করেছে অ্যাপল

২০ ডিসেম্বর, ২০২০ ১১:০৯  
অতিমারির দ্বিতীয় ছোবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৫৩টি এবং যুক্তরাজ্যে ১৬টি স্টোর বন্ধ করে দিয়েছে অ্যাপল। শনিবার অ্যাপলের এক মুখপাত্র জানিয়েছেন, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে যুক্তরাজ্যে নতুন করে কড়াকড়ি আরোপের কারণে সাময়িক সময়ের জন্য এসব স্টোর বন্ধ রাখা হচ্ছে। তবে পরিস্থিতির উন্নয়ন ঘটলে কর্মীদের আবারও কাজে ফিরিয়ে আনা হবে এবং গ্রাহকদের আবারও আগের মতোই সেবাদান করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে কবে নাগাদ অ্যাপল তাদের স্টোরগুলো আবারও খুলে দেবে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এর আগে মার্চে চীনে সব রিটেইল স্টোর বন্ধ করে দেয় অ্যাপল। তবে বিভিন্ন দেশে তাদের রিটেইল স্টোর গুলো সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে খুলতে শুরু করেছিলো। এরইমধ্যে গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।